1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

বাংলাবাজার-শিমুলিয়া রুটঃ ঢেউয়ের ধাক্কায় স্পিডবোট ডুবি

  • প্রকাশিত : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ১০.১৩ এএম
  • ১০৯০ জন সংবাদটি পড়েছেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর কাছে শিমুলিয়া থেকে ছেড়ে আসা বাংলাবাজারগামী বাবু নামে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। বোটে ১১ জন যাত্রী ছিলেন। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার(৩০ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে দূর্ঘটনাটি ঘটে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।

জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে আসলে পদ্মা নদীতে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে।

এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারনক্ষমতার বেশি যাত্রী নিয়ে বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়।

চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.জাহানুর আলী বলেন,’বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোন হতাহত ও নিঁখোজ নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!