1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

বাংলাবাজার -শিমুলিয়া নৌরুটে ফেরি চালু হতে আরও ৩-৪ দিন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ১০.৩৮ পিএম
  • ১২৪৭ জন সংবাদটি পড়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

পরীক্ষামূলকভাবে চললেও পদ্মায় স্রোতের তীব্রতা না কমায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে নিয়মিত ফেরি চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।পর্যবেক্ষণ শেষে এ বিষয়ে যৌথ আলোচনায় অংশ নেন পর্যবেক্ষক দলের সদস্যরা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে নৌরুটে ফেরি চলার সম্ভাব্যতা পর্যবেক্ষণ শেষে সন্ধ্যায় এতথ্য জানানো হয়।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামান বলেন, বর্তমানে নদীতে তিন দশমিক ৫ নট গতিতে স্রোত প্রবাহিত হচ্ছে। নির্বিঘ্নে নিয়মিত ফেরি চালানোর জন্য স্রোতের বেগ থাকতে হবে তিন নটের নিচে। তিস্তায় পানি নামার কারণে স্রোতের গতিবেগ বেশি। তাই আপাতত ফেরি চলাচল শুরু করা যাচ্ছে না। আরও তিন থেকে চারদিন পর ফেরি চালানো যেতে পারে।

এর আগে টানা ১৫ দিন বন্ধ থাকার পর এ নৌরুটে মঙ্গলবার পরীক্ষামূলক ফেরি চালানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়াঘাট থেকে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের যৌথ পর্যবেক্ষক দল এবং ৩১টি হালকা যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় মিডিয়াম ফেরি কুঞ্জলতা।

সকাল ১০টা ৫৪ মিনিটে ১৪ ও ১৫ নম্বর পিয়ারের মধ্যে দিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করে ফেরিটি। ১১ কিলোমিটার পথ পারি দিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে ফেরিটি বাংলাবাজার ঘাটে পৌঁছে। পরে ২২টি যানবাহন নিয়ে পুনরায় দুপুর ১টা ৪৫ মিনিটে শিমুলিয়া ঘাটে ফিরে আসে ফেরিটি। তবে এরপর আর কোনো ফেরি চলাচল করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!