1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

বাংলাবাজার শিমুলিয়া নৌপথে ২ দিন ধরে ফেরি চলাচল বন্ধ

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মে, ২০২২, ৭.৫৭ পিএম
  • ৮২১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

তীব্র স্রোতের কারনে দুর্ঘটনা এড়াতে ২ দিন ধরে শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি জানা গেছে, পদ্মায় আকস্মিক তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের তোড়ে নৌপথের টার্নিং পয়েন্ট থেকে মার্কিং বয়া ভেসে গেছে। এ কারণে ফেরি চলাচলে দিক নির্ণয় করতে সমস্যা হচ্ছে।তাই দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল বন্ধ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিগুলো পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করে। এ কারণে তীব্র স্রোতে দুর্ঘটনার শঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহাম্মদ আলী জানান, নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ফেরি চলাচলের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল অব্যাহত রয়েছে। এই নৌপথ আটটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!