1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির নেতাকে কোপালো দুর্বৃত্তরা।

  • প্রকাশিত : শুক্রবার, ২০ মে, ২০২২, ১০.৩১ পিএম
  • ৭৬৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান সোহাগ মাতুব্বরকে (৩৮) কুপিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহাগ ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা শাজাহান মাতুব্বরের ছেলে ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিলেন সোহাগ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। সোহাগের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সন্ধ্যায় শহরের বাদামতলা এলাকায় জেলা কমিটির সভাপতি তুহিন দর্জীর নেতৃত্ব এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে হামলাকারীদের শিগগিরই আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবী জানান তারা।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, সোহাগের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে ভর্তি করে দেয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় অভিযোগ মৌখিকভাবে অভিযোগ পাওয়া গেছে।এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!