1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

বর্নাঢ্য আয়োজনে রির্ডাস গেম ১.০ এর পুরস্কার বিতরণ করল জেসিআই ঢাকা ইয়াং

  • প্রকাশিত : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১০.১৭ পিএম
  • ৯৭১ জন সংবাদটি পড়েছেন।

প্রধান অতিথি সাদাত হোসাইন বলেন, “তরুনদের এই সৃজনশীল উদ্যোগের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দবোধ করছি। এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।” 

ডেস্ক রিপোর্টঃ

করোনাকালীণ সময়ে ভার্চুয়াল জগতে তরুন সমাজের আসক্তি কমিয়ে তাদের বইমুখী করতে জেসিআই ঢাকা ইয়াং এর উদ্যোগে ‘ব্যাক টু দ্যা বুক’ শ্লোগান নিয়ে শুরু হয়েছিল রির্ডাস গেম ১.০।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধায় রাজধানীর গুলশানের অভিজাত একটি হোটেল -এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল রিডার্স গেম ১.০ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান,

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিখ্যাত লেখক সাদাত হোসেইন। তিনি এই রিডার্স গেম ১.০ প্রতিযোগীতাটির মূল বিচারকও ছিলেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, প্রতিযোগীতার অনলাইন রেজিষ্ট্রেশন ফেব্রুয়ারী মাসে শুরু হয়। যেখানে প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের সবাইকে বুক পার্টনার রকমারী ডট কমের মাধ্যমে বই পাঠিয়ে দেয়া হয়। অনলাইনের মাধ্যমেই তাদের পঠিত বই থেকে পরীক্ষা নেয়া হয়। সেখান থেকে শ্রেষ্ঠ সেরা ২০ নির্বাচিত করা হয়। তাদের মধ্যে প্রথম ১০ বিজয়ীকে আমন্ত্রিত করে আনন্দঘন পরিবেশে পুরস্কৃত করা হয়। ১ম পুরস্কার বিজয়ী পেয়েছেন ল্যাপটপ, ২য় পুরস্কার বিজয়ীকে পেয়েছেন স্মার্টফোন, ৩য় পুরস্কার ট্যাব ইত্যাদি। সকল পুরস্কার বিজয়ীকে ক্রেস্ট এবং সার্টিফিকেটও প্রদান করা হয়।

জেসিআই ঢাকা ইয়াং -এর প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ, ভাইস প্রেসিডেন্ট এস.এম মুক্তাদিরুল হক, সাদাত হোসাইন সহ বিশেষ অতিথিগণ পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ট্রাভেল গ্রুপ ভ্রমন কণ্যার পক্ষ থেকে ৫ জন সেরা নারী প্রতিযোগীকেও বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের মূলপরিকল্পনা এবং সমন্বয়কারী ঢাকা ইয়াং এর লোকাল ভাইস প্রেসিডেন্ট এস. এম মুক্তাদিরুল হককে ধন্যবাদ জানিয়ে সাদাত হোসাইন বলেন, “তরুনদের এই সৃজনশীল উদ্যোগের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দবোধ করছি। এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি বিজয়ীদের অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!