1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

বন্দোরখোলা এলাকায় জনসমাগম ঠেকাতে রাস্থা বন্ধ করলো এলাকাবাসী

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৯.৫৭ পিএম
  • ১৪২৩ জন সংবাদটি পড়েছেন।

আবু সালেহ্ রওশাদ,ষ্টাফ করেসপন্ডেন্টঃ

শিবচরের বন্দরখোলা ইউনিয়নটি একটি দূর্গম চরাঞ্চল।প্রবাহমান পদ্মা নদীর পাড় ঘেষে অবস্থিত এই ইউনিয়নটি, পদ্মার পাড়ের প্রাকৃতিক পরিবেশ মন কেড়ে নেয় সকলের।

অবসর সময় কাটাতে শিবচর ও তার আশ পাশের বিভিন্ন এলাকা থেকে পদ্মা পাড়ের মুক্ত বাতাসে ঘুড়ে বেড়াতে আসেন প্রায় সব বয়সের নারী পুরুষ।

কোভিড ১৯ মোকাবিলায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সরকারের নির্দেশনা রয়েছে জন সমাগম না করার জন্য, কিন্তু তা ওপেক্ষা করে বন্দরখোলার পদ্মাপাড়ে ঈদ উপলক্ষে গতকাল বেড়াতে এসেছেন প্রায় ৫ হাজার দর্শনার্থী।

এলাকাবাসি বিষয়টি নিয়ে আতংকিত হয়ে স্থানীয় প্রশাসন কে জানালে নজরে আসে প্রশাসনের।

মঙ্গলবার (২৬ মে) উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় যুব সমাজ বাশ দিয়ে মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি আমজাদ ওকিল সেতুর উপর ব্যাড়িকেট দিয়ে দেয়।

বন্দরখোলা এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানাযায় দূর দুরান্ত থেকে হাজার হাজার লোক প্রতিদিন মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহন যোগে বন্দরখোলার পদ্মাপাড়ে এসে ভীর করায় বন্দরখোলার সাধারন জনগন আতংকিত।

উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ খায়েরুজ্জামান খাঁন প্রশাসনের নির্দেশ বাস্তবায়ন করতে ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের নির্দেশ দিলে
স্থানীয় মেম্বার সহ নেতা কর্মীরা বন্দরখোলায় বেড়াতে আসা দর্শনার্থীদের ফিরিয়ে দেন এবং সেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।

এদিকে দুপুরের পর থেকে শিবচর থানার উপ পরিদর্শক এস,আই বিরাজের নেতৃত্বে পুলিশের একটি দল
বন্দরখোলায় দর্শনার্থীদের ফিরাতে পদ্মাপাড়ে টহল দিয়েছেন।

অন্যদিকে বিকালে বন্দরখোলাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সহকারী কমিশনার (ভূমি) এম, রাকিবুল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!