1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আমরা উন্নত বাংলাদেশে চলে যেতাম…চীফ হুইপ-shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ২০ মার্চ, ২০২১, ২.৩৭ পিএম
  • ৮৫০ জন সংবাদটি পড়েছেন।

আবু মুছা রওসাদ, সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্ট, 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে ৩ বছর দেশ পরিচালনা করেছিল। ৪৫ বছর পরেও তার সেই নীতি আদর্শ পরিকল্পনা অনুসরন করেই দেশ পরিচালনার মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠন করা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ কিভাবে উন্নত হতে পারে তার প্রমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ বছরের মধ্যেই দিয়েছেন। আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আমরা উন্নত বাংলাদেশে চলে যেতাম বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

শনিবার (২০ মার্চ) সকালে মাদারীপুরের শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে শিবচর পৌরসভা কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।

চীফ হুইপ আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এদেশে বিএনপি যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করেছে। রাজাকার আলবদরদের বিচার বন্ধ করে দিয়েছিলেন, কারাগারে আটক সকল যুদ্ধাঅপরাধীদের মুক্ত করে দিয়েছিলেন, নরঘাতক যুদ্ধাপরাধী গোলাম আজমকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকার বিধান বাতিল করেছিলেন। জামায়াত ইসলামীসহ স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ করেছিলেন। রক্তের বিনিময়ে স্বাধীন এ দেশে স্বাধীনতা বিরোধীকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। রাজাকারকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। পবিত্র সংসদেও বিএনপি একজন রাজাকারকেও স্পীকার করে।

শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!