1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর দেশে দরিদ্রের হার শতকরা ৪০ ভাগ থেকে ২১ ভাগে নেমে এসেছে…স্পীকার

  • প্রকাশিত : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ৩.২৬ পিএম
  • ৭০০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে দরিদ্রের হার শতকরা ৪০ ভাগ থেকে ২১ ভাগে নেমে এসেছে। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সারা দেশে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে তাদের নানা রকম ভাতা দেওয়া হচ্ছে। যা আগামীতে আরো ব্যাপকভাবে পরিচালনা করা হবে। বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষাভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচনের যে কার্যক্রম চলছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে মাদারীপুর সার্কিট হাউস ভবনে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘স্মার্ট বাংলাদেশের লক্ষ্য হচ্ছে কেউ পিছিয়ে থাকবে না। পিছিয়ে পড়া সব জনগোষ্ঠী-নারী-শিশুদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।

ড. শিরীন বলেন, ‘আমাদের দেশে বর্তমানে কৃষকরা ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। দেশের ব্যাংকিং সেবায় যাতে কৃষকদের অন্তর্ভুক্ত করা যায়, সে জন্য এই ধরনের পরিকল্পনা। আমাদের দেশের নারীদের সার্বিক উন্নয়নে এই সরকার ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। তাদের দক্ষতা যাচাই, ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের আরো এগিয়ে আনা, তাদের জামানতবিহীন ঋণ দেওয়াসহ আইটি সেক্টরে কিভাবে এগিয়ে আনা যায় তা নিয়ে সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, সংরক্ষিত আসনের নারী সদস্য তাহমিনা বেগম, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!