1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

পদ্মায় ট্রলারে যাত্রী ও মোটরসাইকেল পারাপারঃ দুইজনকে কারাদন্ড

  • প্রকাশিত : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৬.১৯ পিএম
  • ৫৪৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নিষেধ অমান্য করে ট্রলারে যাত্রী পারাপারের অভিযোগে দুজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(৩০ অক্টোবর) সকালে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এ সাজা দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম শিমুলিয়া এলাকার তৈয়ব খানের ছেলে মনির খান (৩১) ও মো. মহসিন খান (২৪)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ফেরি বন্ধ থাকায় ট্রলারে মোটরসাইকেল পারাপার করছে এক শ্রেনির ট্রলার চালক। দিনের পাশাপাশি সন্ধ্যার পরও নৌপথে ট্রলার চলাচল করছে। ট্রলারগুলো কাঁঠালবাড়ী ঘাট থেকে মোটরসাইকেল ও যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে যাওয়া-আসা করছে। এমন খবর পেয়ে শুক্রবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১০টায় কাঁঠালবাড়ি ট্রলার ঘাটে অভিযান চালায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। অভিযানে ট্রলারে যাত্রী ও মোটরসাইকেল বহন করার অপরাধে দুজনকে ট্রলারঘাট থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের দুজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান,’কাঁঠালবাড়ী ঘাট থেকে ট্রলারে করে মোটরসাইকেল পার করা হচ্ছে এমন খবর পেয়ে আমরা অভিযান চালাই। রাত সোয়া ১০টায়ও অনেক মানুষ ও মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা হাতেনাতে দুজনকে ধরেছি। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭দিনের কারাদণ্ডও দিয়েছি। ঘাটে এসব অবৈধ ট্রলার বন্ধে আমরা এবার কঠোর অবস্থানে আছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!