1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

পদ্মাসেতুতে পরীক্ষামূলক জ্বালানো হলো বাতি

  • প্রকাশিত : শনিবার, ৪ জুন, ২০২২, ১০.১৯ পিএম
  • ৮৩৩ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেণ্ট, মাদারীপুরঃ

স্বপ্নের পদ্মাসেতুতে পরীক্ষামূলকভাবে জ্বালানো হয়েছে ল্যাম্পপোস্টের বাতি। পরীক্ষামূলক ভাবে ল্যাম্পপোস্ট জ¦লে উঠায় আলোকিত হয়ে উঠে পদ্মাসেতুর ১২ নম্বর স্প্যান। শনিবার (৪ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ল্যাম্পপোস্ট জ্বালানো হয় বলে জানা গেছে। ১৯ নম্বর স্প্যান পর্যন্ত ২৪ টি বাতি জ্বালানো হবে বলে পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছেন।

এই নৌরুট দিয়ে চলাচলকারী যাত্রীরা হঠাৎ করেই সেতুতে আলো জ¦লতে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেন। শনিবার বিকেলে নৌরুটে লঞ্চে যাতায়াতকারী যাত্রীরা জানান,‘পদ্মাসেতুতে আলো জ¦লতে দেখে খুবই ভালো লেগেছে। আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মাসেতু। এখন শুধু দিন গুনছি। পদ্মার বুকের মাথা উঁচু করে দাঁড়ানো স্বপ্নের এই সেতুর ল্যাম্পপোস্টের আলো দেখে ভীষণ আনন্দিত আমরা। এ যেন স্বপ্ন জয়ের আলো!’

সন্ধ্যায় শিমুলিয়া থেকে লঞ্চে করে শিবচরের বাংলাবাজার ঘাটে এসে নামা ভাঙ্গা উপজেলার যাত্রী মো. পলাশ জানান,‘পদ্মাসেতুর ল্যাম্পপোস্ট জ্বলে উঠেছে। লঞ্চে সম্ভবত এটাই শেষ পারাপার। আগামীতে আশা করছি সেতুর উপর দিয়েই ঢাকা যেতে পারবো। পদ্মাসেতুতে জ¦ালানো হচ্ছে ল্যাম্পপোস্ট। সবগুলো বাতি জ¦ললে পদ্মার বুকে রাতে মোহনীয় সৌন্দর্য তৈরি হবে। আর পদ্মাসেতু ছড়াবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির আলো।’

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। ৬.১৫ কিলোমিটার সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!