1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে শিবচরে বিভিন্ন ইউনিয়নে জরিমানা হলো যাদের-shibcharnews24

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১, ১১.৫৭ পিএম
  • ১১৫৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধিঃ

শিবচরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে
বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ওলি উল্লাহ খালাশীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ জুন) রাতে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে এ জরিমানা করেন।

শিবচর উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়,আজ বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরনবিধি তোয়াক্কা না করে ওই প্রার্থী প্রায় ৩ শতাদিক লোক নিয়ে মিছিল সহকারে গোডাউন করতে ছিলো। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করেন।পরে রাত ৯ টার দিকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে তাকে দশ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি ভবিষ্যতে এধরনের কাজ থেকে বিরত থাকবেন মর্মে একটি লিখিত অঙ্গিকারনামা প্রদান করেন।

অন্যদিকে,বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী জাকিে হোসেন হায়দারের ভাই হেমায়েত হোসেন মিলন হাওলাদার কে অধিক সংখ্যক লোক নিয়ে ভোট চাওয়ার অভিযোগ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে,নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করে রাতে জনসমাগম করে প্রচারনা চালানোর অভিযোগ কাদিরপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড সদস্য প্রার্থী সুমি আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করেন মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী মাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান জানান, কেউ নির্বচনের আচরন বিধি ভঙ্গ করতে পারবে না।কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!