1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

দাদা ভাইয়ের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১, ৫.২৫ পিএম
  • ৭৫৫ জন সংবাদটি পড়েছেন।

আবু মুছা রওসাদঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাগ্নে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মাদারীপুর-১ আসনের সাবেক  সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাইয়ের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে ।

বুধবার (১৯ মে) সকালে মরহুমের বাড়ি শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীপ হুইপ জননেতা নূর ই আলম লিটন চৌধুরী এমপি, সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ  এবং মাদারীপুর জেলা শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল নেতা কর্মী, সামাজিক ও পেশাজীবী ফোরামের নেতৃবৃন্দ।

এদিকে বেলা ৩ টায় মরহুমের বাসভবনে ও বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলার নেতৃত্বে বেলা ৩ টায় মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে আজ সকালে বাংলাদেশ আওয়ামী লীগ শিবচর উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!