1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

তরুনদের উদ্যোগে হাসি ফুটলো সুবিধাবঞ্চিতদের মুখে-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ৩.০৭ পিএম
  • ৭৮৬ জন সংবাদটি পড়েছেন।

 

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রাম। শিক্ষার্থী বা সদ্য শিক্ষা জীবন শেষ করেছেন, কেউ কর্মজীবনেও প্রবেশ করেছেন মাত্র। এমন এক ঝাঁক যুবক গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশা’। ‘আলোর পথে স্বপ্নযাত্রী স্লোগান নিয়ে গত বছর করোনাকালে সংগঠনটির যাত্রা শুরু হয় অসহায় মানুষকে সংকটাপন্ন সময় সহযোগিতা করার মধ্য দিয়ে। সেই ধারাবাহিকতায় এবছর ঈদে নিজ গ্রামের হতদরিদ্র পরিবারগুলোকে খুঁজে বের করে ঈদের খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে সংগঠনটির যুবকেরা।

সংগঠন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য ২০২০ সালের অধিকাংশ সময় লক ডাউন থাকায় সংগঠনটির যুবকেরা ঐ সময়ে গ্রামেই অবস্থান করে। অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়লে বিভিন্ন মহল থেকে সহযোগিতা অাসলেও প্রয়োজন মতো সবার মধ্যে সুষম বণ্টন হয়নি। সেই বিষয়টি মাথায় রেখে সুবিধা বঞ্চিতদের কথা ভেবে তাদের জন্য কিছু করার প্রত্যাশা নিয়েই গুয়াগাছিয়া গ্রামের কতিপয় যুবক গড়ে তোলে ‘প্রত্যাশা’ নামের এ সংগঠন। হত দরিদ্র ও পিছিয়ে থাকা মানুষদের নিয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করে তারা।
এ বছর ঈদের খাদ্য সামগ্রী হিসেবে একটি পরিবারকে পোলার চাল, চিনি, সেমাই, দুধ, ডাল, তেল, নুডুলস, আস্ত একটি করে মুরগী, সাবান ইত্যাদির একটি করে প্যাকেজ বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছে।

ঈদের অানন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিতেই নিজ গ্রামের ২১ টি হতদরিদ্র পরিবারের জন্য তাদের এ উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!