1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

ডিএলএ পাইপার স্কলারশিপ পেলেন শিবচরের সোহানা

  • প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩, ১২.৩৭ পিএম
  • ৮৬০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর প্রতিনিধি:

চলতি বছরের ডিএলএ পাইপার গ্লোবাল স্কলারশিপ অর্জন করেছেন শিবচরের মেধাবী শিক্ষার্থী আফরিন সোহানা।

সে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের আবদুল মান্নান চৌধুরীর মেয়ে।বাবা মায়ের দুই সন্তানের মধ্যে সোহানা ছোট। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের আইন বিভাগের ছাত্রী। এর আগে আফরিন রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন।

বুধবার (৩ মে) ডিএলএ পাইপার গ্লোবাল স্কলারশিপের এল্যামনাই কল্যাণ চক্রবর্তী, গ্লোবাল স্কলারশিপ ম্যানেজার মিথুসি মোরবোদির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম ডিএলএ স্কলারদের একজন।

ডিএলএ পাইপার বিশ্বের শীর্ষ আইন সেবাদানকারী। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া প্যাসিফিক জুড়ে ৪০ টিরও বেশি দেশে আইনজীবীদের সাথে নিয়ে এরা বিশ্বব্যাপী কাজ করছেন। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের সহযোগিতায়, স্কলারশিপ প্রোগ্রামটি, এই শিক্ষার্থীদের শিক্ষার শেষ দুই বছরের শিক্ষা ব্যয়, বিদেশ ভ্রমণ সহ ভ্রমণ সংক্রান্ত সকল ব্যয়, চিকিৎসা এবং অন্যান্য খরচ সহ এই শিক্ষার্থীর জন্য একাডেমিক সমস্ত খরচ বহন করবে। বিদেশে ফেলোশিপ প্রোগ্রাম এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লিডারাশিপ ডেভোল্যাপমেন্ট কোর্সে অংশগ্রহণ করবেন এই বৃত্তির আওতায়।

স্কলারশিপ অর্জনের পর নিজের অনুভুতি প্রকাশ করে আফরিন বলেন, “ডিএলএ পাইপার গ্লোবাল স্কলারশিপ পাওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই সুযোগটি আমাকে আমার শিক্ষাকে আরও এগিয়ে নিতে এবং আমার স্বপ্নগুলিকে অনুসরণ করতে সক্ষম করবে। আমি ডিএলএ পাইপারের উদারতা দ্বারা নম্র হয়েছি এবং আমি এই অবিশ্বাস্য সুযোগের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করব।’

সোহানার বাবা আবদুল মান্নান চৌধুরী বলেন,’মেয়েটি স্কলারশিপ পাওয়ায় আমরা আনন্দিত।সে ব্যারিষ্টার হতে চায়।আমরা সবাই চেষ্টা করছি সে যেন তার লক্ষ্যে পৌছাতে পারে।আপনারা সকলে দোয়া করবেন।’

এছাড়াও এ বছর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মাশরুর আহমেদ যিদান নামে আরো এক শিক্ষার্থী এই স্কলারশিপ অর্জন করেন।সে ওই বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের আইন বিভাগের ছাত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!