1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

ডাসারে জনতার হাতে কিশোর গ্যাংয়ের তিন ছিনতাইকারী আটক।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৪.৩০ পিএম
  • ৯১৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে ছিনতাইয়ের সময় এলাকাবাসীর হাতে তিন ছিনতাইকারী আটক হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

তিন ছিনতাইকারী হল শরফুদ্দিন চৌধুরী (১৭) পিতা: মৃত মোসলেহ উদ্দিন চৌধুরী, গ্রাম:পাটোয়ার উত্তর পাড়া,জেলা-কুমিল্লা।মো: সৈকত হোসেন বোরহান(১৬) পিতা:এনায়েত উল্লা, গ্রাম: মুসাপুর, জেলা: নোয়াখালী। মো: সুজন হোসেন ওরফে মনজুর হোসেন(১৪) পিতা: মোস্তফা কামাল, গ্রাম:নোয়াপাড়া, জেলা: কুমিল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ট্রাক ড্রাইভার মাইনুল ইসলাম বাচ্চু (৪৫) ও হেলপার মো:নাঈম মৃধা(২৫) বরিশালের ঝালকাঠী মিল থেকে এ্যাংকর সিমেন্ট নিয়ে কুষ্টিয়ার উদ্দ্যেশে যাত্রা করে। ট্রাকটি মাদারীপুরের ডাসার উপজেলার পাথুরীয়া পাড়ের মেলকাই নামক
নামক স্থানে পৌঁছালে ঢাকা -বরিশাল মহাসড়কের পাশে চাকা পাংকচার হয়ে যায়।এসময় ট্রাক ড্রাইভার ও হেলপার চাকা মেরামতের কাজ করছিল।এর কিছুক্ষণের মধ্যে মুখোশধারী ৫ জন ছিনতাইকারী তাদেরকে ঘিরে ফেলে। এসময় ছিনতাকারীর কাছে থাকা ধারালো চাকু বের করে,
ট্টাক ড্রাইভার ও হেলপারের গলায় ধরে সঙ্গে কথা টাকা পয়সা ছিনতাইয়ের চেষ্টা করে।এসময় রাস্তার পাশ দিয়ে মটর সাইকেল ও ইজিবাইক যাচ্ছিল।তাদের দেখে ড্রাইভার ও হেলপার চিৎকার করলে তাঁরা এগিয়ে আসলে, তিনজনকে আটক করতে সক্ষম হন।অপর দুইজন পালিয়ে যায়।এসময় রাতে ডাসার থানার এস আই সিয়াম টহলরত ছিলেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গেলে, তিন ছিনতাইকারীকে জনতা পুলিশের হাতে সোপর্দ করেন।

এব্যাপারে ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান বলেন, তিন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞেসাবাদ করা হলে,তারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছে বলে প্রাথমিকভাবে জানাযায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!