1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

টুঙ্গিপাড়ায় দুই করোনা রোগী সনাক্ত হওয়ায় শিবচরে একটি বাড়ি লক ডাউন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৪.০৩ পিএম
  • ১৯৩০ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই করোনা রোগী সনাক্ত হয়েছে । তারা দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী।তাদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায়। আক্রান্তরা হলো-সাজ্জাদ মল্লিক (২১) এবং তার স্ত্রী খাদিজা বেগম (১৯)।এঘটনায় শিবচরে একটি বাড়িতে ২ ঘর লকডাউন করা হয়েছে।

শিবচর উপজেলা প্রশাসন টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছেন, সাজ্জাদ মল্লিক ঢাকায় শাহিন ট্রেডার্স নামক একটি বেসরকারী কোম্পানীতে চাকরী করেন । তিনি গত ২৮ মার্চ মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সতের রশি গ্রামে শশুর বাড়িতে বেড়াতে যান।সেখান থেকে গত ৪ এপ্রিল অসুস্থ অবস্থায় তিনি গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় আসেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, গত ৬ এপ্রিল তার স্ত্রী ও সন্তানকে বাড়ি গেলে গোপালগঞ্জের স্বাস্থ্য বিভাগ তাদের পরীক্ষার জন্য নমূনা সংগ্রহ করে তা আইইডিসিআর-এ পাঠিয়ে দেয়। আজ বৃহস্পতিবার বিকেলে তাদের কাছে আইইডিসিআর থেকে রিপোর্ট আসে যে তারা স্বামী-স্ত্রী দুইজনই করোনা আক্রান্ত।

এদিকে এঘটনা জানার পরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নির্দেশে শিবচর থানা পুলিশ প্রশাসন মাদবরের চর ইউনিয়নের সতের রশি  একটি বাড়ির ২ টি ঘরে লাল কাপড় টাঙ্গিয়ে লক ডাউন করে দিয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অন্যায় ও দূর্নীতির  বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে তথ্য দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!