1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

জিয়া ক্ষমতা দখল করে আসার পর রাজাকার আলবদরদের বিচার বন্ধ করে দিয়েছিলেন’ -চীফ হুইপ

  • প্রকাশিত : বুধবার, ৩ মার্চ, ২০২১, ৬.৫৬ পিএম
  • ৮৪৫ জন সংবাদটি পড়েছেন।

মাসুদ রানা রবিন

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান এদেশে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করেছে। জিয়া ক্ষমতা দখল করে আসার পর রাজাকার আলবদরদের বিচার বন্ধ করে দিয়েছিলেন, কারাগারে আটক সকল যুদ্ধাঅপরাধীদের মুক্ত করে দিয়েছিলেন, নরঘাতক যুদ্ধাপরাধী গোলাম আজমকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকার বিধান বাতিল করেছিলেন। জামায়াত ইসলামীসহ স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ করেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি।

বুধবার (৩ মার্চ) দুপুরে শিবচরের কাদিরপুর ইউনিয়নে ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভায় চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।

চীফ হুইপ আরো বলেন, রক্তের বিনিময়ে স্বাধীন এ দেশে স্বাধীনতার ৬ বছরের মাঝে একজন স্বাধীনতা বিরোধীকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। শাহ্ আজিজকেও প্রধানমন্ত্রী করা হয়েছিল। এরশাদ এসেও স্বাধীনতা বিরোধীদের পুনঃবাসন করে।পবিত্র সংসদেও বিএনপি একজন রাজাকারকে স্পীকার করে।

নূর-ই-আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে করোনা প্রতিরোধে সারাবিশে^ বাংলাদেশ এক দৃষ্টান্ত। অনেক উন্নত দেশগুলোতেও করোনার টিকা দেয়া শুরু হয়নি। সেখানে বাংলাদেশে প্রধানমন্ত্রী ১১ শ কোটি টাকা ব্যয়ে ৩ কোটি মানুষের জন্য বিনামুল্যে করোনার টিকা দেয়া শুরু হয়েছে।

এদিন চীফ হুইপ একই ইউনিয়নে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন ও দত্তপাড়া ইউনিয়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে দত্তপাড়া টিএন একাডেমির ৪ তলা ভবন ও শহীদ মিনার উদ্বোধন করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম সহ অন্যন্নরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!