1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

চাকরির পরীক্ষা দেওয়া হলোনা সাকুর হোসেনের,মাদারীপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত

  • প্রকাশিত : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৭.২২ পিএম
  • ৮৭৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকুর হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় তার চাচাতো ভাই জাহিদ (২৮) আহত হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুর একটার দিকে সদর উপজেলার খামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকুর হোসেন বরগুনা জেলার আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের খসুল রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সাকুর ও তার চাচাতো ভাই জাহিদ চাকরি উদ্দেশ্য বরিশাল বরগুনার এলাকার থেকে মোটরসাইকেল করে ঢাকা দিকে যাইতে ছিলো।বরিশাল থেকে যখন মোটরসাইকেল নিয়ে তারা মাদারীপুরের দিকে আসলে তখন তার অপর দিক থেকে আসা ইসলাম পরিবহণের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাকুর মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকুরকে মৃত ঘোষণা করেন। এসময় আহত হয়েছে তার চাচাতো ভাই জাহিদ। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। তবে বাসটিকে আটক করা হয়েছে।

আহত জাহিদ জানান, লেখাপড়া শেষে চাকরির পরীক্ষা দিতে ঢাকার দিকে যাইতেছিলাম। হঠাৎ যখন আমরা মাদারীপুর দিকে এসে পৌছালে তখন ইসলাম পরিবহনের একটি বাস উল্টো দিক থেকে এসে ধাক্কা দেয়।তখন আমি আমার চাচতো ভাই আহত হই।তখন স্থানীয়রা আমাদেরকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আমার চাচাতো ভাই সাকুর মারা যায়।ওর আর চাকরি ইন্টারভিউ দেওয়া হলো না। ও বলেছিলে চাকরি পেয়ে ওদের সংসারের হাল ধরবে। এখন ওদের সংসারের কে হাল ধরবে চাকরি করা হলো না।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সাকুরের লাশ উদ্ধার করে বাসটি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!