1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

ঘুরতে গিয়ে ভ্যান উল্টে দুই কিশোরের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ১১.১৩ পিএম
  • ৬২১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে ভ্যানে ঘুরতে গিয়ে ভ্যান উল্টে রমজান কবিরাজ(১২) ও রিফাত হোসেন(১১) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা পরস্পর বন্ধু ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্র।

বুধবার (১৩ এপ্রিল) রাতে তারা ভ্যানে চরে ঘুরতে বের হয়েছিল।
রাত সাড়ে ৯ টার দিকে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

নিহত রমজান কবিরাজ শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকার জামাল কবিরাজের ছেলে ও রিফাত হোসেন একই এলাকার মনজুর হোসেনের ছেলে।

কালকিনি থানার পরিদর্শক(তদন্ত) মো. নাসির উদ্দিন জানান, ‘রমজান, রিফাত ও ইব্রাহিম নামে ৩ সহপাঠী রাতে ভ্যানে করে ঘুরছিল। এমন সময় একটি কুকুর দৌড়ে ভ্যানের চাকার নিচে চলে গেলে নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটি উল্টে তাদের উপর পরে। গুরুতর আহতাবস্থায় রমজান ও রিফাতকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!