1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

কাশিমপুরের কনডেম সেলে শিবচরের এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির আত্মহত্যা।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ১০.৪৫ পিএম
  • ১৩১৭ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

শিবচরের আসামী কাশিমপুরের কনডেম সেলে আত্মহত্যা করেছে।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ফাঁসির আসামি।

মঙ্গলবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

আসামি মাদারীপুরের শিবচর থানার উতরাইল এলাকার আনোয়ার হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩১)। ওই কারাগারে তার কয়েদি নং-৫০৪৫/এ।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডেমরা থানায় ১২(০১)১৯ নং মামলায় গ্রেফতার হন গোলাম মোস্তফা। পরে আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এরপর ২০২১ সালের ১১ জুলাই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হতে এ কারাগারে পাঠানো হয়। তিনি কনডেম সেলে বন্দি ছিল।

মঙ্গলবার বিকেলে বাথরুমের ভেতর গিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় প্যান্টের ডুরি পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোলাম মোস্তফা। এসময় তার সঙ্গে থাকা আরও দুই বন্দি ও কয়েদি তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!