1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

কালকিনিতে ৫৯০ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক

  • প্রকাশিত : শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৪.০২ পিএম
  • ৮১৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে ট্রাকে করে ফেনসিডিল পাচারের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার বেলা দুইটার দুইটার টার দিকে জেলার কালকিনি উপজেলার গোপালপুর বাজারস্থ লোকাল বাস কাউন্টারের সামনে বরিশাল গামী মহাসড়কর উপর থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটকৃতরা হলেন সাতক্ষীরা জেলার
আব্দুল আজিজ সরদারের ছেলে মোঃ সেলিম রেজা (৫১) ও একই জেলার মোঃ রাজাউল্লা ইসলামের ছেলে মোঃ মাসুদ রানা (২০)।

র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতেপারে যে,কতিপয় মাদক ব্যবসায়ীমাদক জাতীয় দ্রব্য ফেন্সিডিল সরবরাহ করার জন্য সাতক্ষীরা জেলা হইতে একটি  ট্রাক যোগে বরিশাল হয়ে মাদারীপুর জেলার দিকে আসছে
উক্ত সংবাদের ভিত্তিতে,  র‍্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীরএকটি বিশেষ আভিযানিক দল দুপুরে মাদারীপুর জেলার কালকিনী থানাধীন গোপালপুর বাজারস্থ লোকাল বাস কাউন্টারের সামনে বরিশাল গামী মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে গাড়ী থামিয়ে তল্লাশি করতে থাকে।এসময় সময় ০১টি ট্রাক চেকপোষ্টের সামনে আসলে গাড়ী থামানোর জন্যসংকেত প্রদান করা হয়।গাড়ীর চালক সংকেত পেয়ে গাড়ী চেকপোষ্টের সামনে থামায়। তখন চালক এর গতিবিধি দেখে সন্দেহ সৃষ্টি হলে উপস্থিত র‍্যাব সদস্য গাড়িটি থামানোর সংকেত দেয়।তখন গাড়ি হতে দৌড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত র‍্যাব সদস্যরা ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে।পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ সেলিম রেজা (৫১) এবং মোঃ মাসুদ রানা (২০) এর গাড়ী তল্লাশি করে ৫৯০ (পাঁচশত নব্বই) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ১৬,৩৬৫/- টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী জব্দ করা হয়।

তারা আরো জানান গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,  তারা বেশ কিছু দিন যাবত সাতক্ষীরার সীমান্তবর্তী অঞ্চল থেকে নিষিদ্ধ মাদক ফেন্সিডিল সংগ্রহ করে মাদারীপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে মাদক সরবরাহ করে।ক্ষেত্র বিশেষে তারা রাজধানীর ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে মাদক সরবারাহে কথাও জানা যায়।গ্রেফতারকৃত আসামীদেরবিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!