1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

কালকিনিতে যুবকের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার।

  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ৩.১১ পিএম
  • ১০৫৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার কালকিনিতে আমগাছ থেকে আসাদুল(২৫) নামের এক নির্মান শ্রমিকের দুই হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৪ বছর আগে কালকিনি উপজেলার কাঁচিকাটা গ্রামের খবির ঢ়াড়ীর ছেলে আসাদুলের সাথে একই উপজেলার ডিমচর গ্রামের রিপন গোমস্তার মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর খুঁটিনাটি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া চলে আসছিল। এক পর্যায়ে শারমিন বাবার বাড়ি চলে গেলে আসাদুল কাজের সন্ধানে রাজধানী ঢাকায় চলে যায়।

বিষয়টি নিয়ে একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হয় পরিবারের লোকজন।
পরবর্তীতে বুধবার (২৫ আগস্ট) এ নিয়ে মিয়ারহাট বাজারে সালিশীর আয়োজন করে মাদবররা। কিন্তু এর আগেই বুধবার ভোরে চরফতেবাহাদুর এলাকার নানা লাল মিয়া মোল্লার বাড়ির ওঠানের আম গাছে দু’হাত বাঁধা আসাদুলের লাশ গাছে ঝুলতে গেছে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এটি পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল জানান, ‘স্ত্রীর সাথে পারিবারিক কলেহের কারনে এটি হত্যাকান্ড কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে, পরিবারের লোকজন জানায়, সালিশীর কথা বলে রাজধানী ঢাকা থেকে মোবাইলে কল দিয়ে এলাকায় ডেকে আনা হয়েছে আসাদুলকে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!