1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

কালকিনিতে মোটরসাইকেল চাঁপায় বৃদ্ধ নিহত, আহত ৩

  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১, ৫.৫৫ পিএম
  • ৯১৪ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি  প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল চাপায় কাশেম চৌকিদার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন মোটরসাইকেল আরোহী।

বুধবার (২ জুন) দুপুরে কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম ওই এলাকার মৃত আমির হোসেন এর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে বাজার থেকে বিদ্যুৎ বিল দিয়ে বাড়ি ফিরছিলেন কাশেম। পরে রাস্তা পার হবার সময় পেছন থেকে আসা বেপরোয়া একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হয়ে রাস্তার উপর পড়ে যান । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে ৪ জন হাসাপাতালে আসলে তাদের মধ্যে কাশেম চৌকিদার নামে একজন হাসপাতালে আসার আগেই মারা যায়। এছাড়া অপর ৩ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল জানান, মূলত বেপরোয়াভাবে মোটরসাইকেল চালনোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!