1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

কালকিনিতে মেয়র হলেন নৌকার প্রার্থী হানিফ-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৯.৫২ পিএম
  • ১১৪৪ জন সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধি:

চতুর্থ ধাপের স্থগিত হওয়া মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এসএম হানিফ (নৌকা প্রতীকে ) ৯ হাজার ১শ ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ম‌শিউর রহমান সবুজ (খেজুর গাছ) পেয়েছেন ৬ হাজার ৬শত ৯৭ ভোট।

বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে জেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান রাত ৮টার দিকে এ ফলাফল ঘোষনা করেন।

সংস্লিষ্ট সুত্র জানা, আজ সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল চারটায় শেষ হয়। এবার প্রথম ইভিএম মেশিনের মাধ্যমে ভোট নেয়া হয়। মোট ভোটার ৩৩ হাজার ৩০৭।এতে পুরুষ ভোটার ১৬ হাজার ৮৬৬ ও নারী ভোটার ১৬ হাজার ৩৩১। মোট ভোট কেন্দ্র ১৮টি ও ভোট কক্ষের সংখ্যা ১০০টি।

নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।সকাল আটটা থেকে নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়।তবে দুপুরে দুই মেয়র প্রার্থীর সমর্থকের মধ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে পাঙ্গা‌শিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে দু’প‌ক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়।পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ থামাতে সক্ষম হয়।

কালকিনি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বদরুদ্দিন বলেন, ‘কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচনে নৌকা প্রতীকে ৯ হাজার ১ শত ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

উল্লেখ গত ১৪ ফেব্রুয়ারী এ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু দফায় দফায় সংর্ঘষ ও স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজকে তুলে নেয়ার ঘটনাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দুদিন আগে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ৩১ মার্চ স্থগিত হওয়া নির্বাচন পুনঃনির্ধারণ করা হয়।

মোঃ রফিকুল ইসলাম
০১৭১৫৫৯০২৯৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!