1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

কালকিনিতে পল্লী চিকিৎসকের দুই হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • প্রকাশিত : সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১.৪৯ পিএম
  • ৭৮৯ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার কালকিনিতে নিজাম সরদার (৩৮) নামে এক পল্লী চিকিৎসকের দুই হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(১৬ আগস্ট) সকাল ৯ টার দিকে কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের গোপালপুর এলাকা থেকে নিজামের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়।

নিহত নিজাম একই এলাকার রহমান সরদারের ছেলে ও তিনি স্থানীয় গোপালপুর বাজারে চিকিৎসা সেবা প্রদান করতেন।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে খাবার খেয়ে ব্রাশ হাতে নিয়ে ঘরের বাইরে হন নিজাম সরদার। পরে অনেক সময় পার হয়ে গেলে সে ঘরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে রাতে তার কোন আর সন্ধান পাননি। সোমবার ভোরে বাড়ির সামনে সড়কের পাশে একটি বেলগাছে নিজামের দুই হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান মসজিদের ইমান। পরে পরিবারের লোকজনদের খবর দেয়া হয়।

স্থানীয় লোকজন জানান, পারিবারিক কলহের কারনে নিহতের প্রথম স্ত্রী জোৎন্সা বেগম তিন মাস আগে চলে যান। এর দেড়মাস পরে পাখি আক্তার নামে অন্য আরেকজনকে বিয়ে করেন নিজাম। প্রথম স্ত্রী চলে যাবার পর নানা কারনে বিরোধ সৃষ্টি হয় পরিবারের মাঝে। তবে, হত্যাকান্ডের বিষয়ে কারা জড়িত এখনই বলা যাচ্ছে না। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা উচিৎ।

নিহত নিজামের স্ত্রী পাখি আক্তার বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি আত্মহত্যা করলে তার দুই হাত বাঁধা থাকার কথা নয়। তাকে হত্যা করে বিষয়টি ধামাচাপা দিতে অজ্ঞাত খুনিরা এই ঘটনা ঘটাতে পারে। আমি এই ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন,’এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে তা জানা যাবে। তারপর সব ধরনের আইনগত পদক্ষেপ। তবে, ঘটনার কারণ ও রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!