1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

কালকিনিতে নৌকা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১.০৮ পিএম
  • ৭১৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপে মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখাঁন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ চাঁন মিয়া সিকদারের নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

রোববার সকাল ১০ টা থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এলাকাবাসী। তবে এ বিষয় একটি মামলার প্রস্তুতি চলছে যানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ।

এলাকা ও প্রার্থীর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখাঁন ইউপির চরদৌলত খাঁন গ্রামের গিয়াসউদ্দিন খাঁনের বাড়ির সামনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ চাঁন মিয়া সিকদারের কাপড়ে মোড়ানো একটি নৌকা টানানো ছিল। কিন্তু প্রতিহিংসায় বসত শনিবার ভোররাতে দূর্বৃত্তরা ওই নৌকাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে কালকিনি থানা পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল মোতায়ন করা হয়। এসময় স্থানীয় এলাকাবাসী নৌকা পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময় উপস্থিত ছিলেন সিডিখাঁন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া সিকদার, সহ-সভাপতি জালাল সিকদার, আওয়ামী লীগ নেতা কৃষ্ণকান্ত সিকারী, যুবলীগ নেতা জামাল সিকদার, ছাত্রলীগ নেতা মিঠন মন্ডল ও বাবুল বেপারী প্রমূখ।

আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ চাঁন মিয়া সিকদার অভিযোগ করে বলেন, আমার গণজোয়ার দেখে আমার টানানো নৌকা পুড়িয়ে দিয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার লোকজন। এবং তার সমর্থকরা রাতে দুইটিস্থানে বোমা বিস্ফরনের ঘটনা ঘটিয়েছে। আমি তাদের নামে মামলা করব।

অভিযুক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া বলেন, আমি নৌকায় আগুন দেইনি। তবে বিএনপির লোকজনে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে।

এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইসতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এবং সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!