1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

কালকিনিতে জমি নিয়ে বিরোধেরে জেরে অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ

  • প্রকাশিত : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ২.২৬ পিএম
  • ১১৭৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে হামলা চালিয়ে দুইজনকে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শনিবার সকালে মাদারীপুরের কালকিনির ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরনের ঘটনাও ঘটেছে। এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

স্থানীয়া জানায়, কালকিনির ভবানীপুর গ্রামের শহিদুল বেপারীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার সালাম শিকদারের সাথে। শনিবার সকালে শহিদুল বিরোধপূর্ণ জমি দখল নিতে ভেকু দিয়ে মাটি কাটতে যায়। এতে বাঁধা দেয় সালাম শিকদার। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহিদুল ও তার সমর্থদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে সালাম ও তার লোকজনের বিরুদ্ধে। এ সময় আহত হয় দুইজন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
ভুক্তভোগী শহিদুল বেপারী বলেন, আমি জমি কিনেছি। আমার দলিলও আছে। কিন্তু জমি দখলে যতবার যেতে যাই, ততপর সালাম শিকদার লোকজন নিয়ে বাঁধা দেয়, হামলা চালায়। আমি এই ঘটনার বিচার চাই।

অভিযুক্ত সালাম শিকদার বলেন, জমি নিয়ে বিরোধ থাকায় আদালতে মামলাও চলমান। মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই শহিদুল লোকজন নিয়ে জমি দখল করতে গেলে উত্তেজনা দেখা যায়। পরে আমাদের লোকজনকে দুরে সরিয়ে নেই।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!