1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

কালকিনিতে কৃষকলীগ নেতা হত্যা মামলার দুইজন আসামী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২, ৫.০৪ পিএম
  • ১০৬৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে কৃষকলীগ নেতা মোঃ মানিক সরদারের হত্যা মামলায় দুইজন আসামী গ্রেফতার।

আজ বুধবার দুপুরে উপজেলার আলীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আলীনগর ইউনিয়নের রাজারচর গ্রামের অনুকুল মুন্সীর ছেলে ওয়াসিম মুন্সী ও একই ইউনিয়নের কোলচুরি সস্তাল গ্রামের তজিমউদ্দিন ঢালীর ছেলে মকবুল ঢালী।

মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালায়। এসময় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ওই এলাকার রাজারচর ও সস্তাল থেকে তাদের দুইজনকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, কৃষকলীগ নেতা হত্যা মামলার দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য গত সোমবার দিবাগত রাতে উপজেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মানিক সরদারকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ হত্যাকান্ডের ঘটনায় নিহত কৃষকলীগ নেতার স্ত্রী সুমা বেগম বাদী হয়ে ১৭জনকে আসামী করে ভোরে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!