1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

কালকিনিতে আওয়ামীলীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষে আহত ৫

  • প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১১.০০ পিএম
  • ৭০০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে।

রবিবার রাতে কালকিনি পৌর এলাকায় এ ঘটনা ঘটে

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ (কালকিনি,ডাসার ও সদর উপজেলা আংশিক) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ থেকে মাদারীপুর ৩ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকীকে প্রার্থী ঘোষণা করা হয়।

রবিবার সন্ধ্যার দিকে কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিটিং করে উপজেলা আওয়ামীলীগ। মিটিং শেষে তাহমিনা সিদ্দিকার অনুসারীরা কালকিনি শহরে একটি মিছিল বের করে। মিছিলের সময় তাহমিনা
সিদ্দিকার অনুসারী এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সরদারের উপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। পরে তাহমিনা সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়ার করে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পরপরই কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে আব্দুস সোবহান গোলাপের কর্মীর লোকমান সরদার বলেন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ঘোষণা করা পরে মাদারীপুর ৩ আসনে ডঃ আব্দুস সোবহান গোলাপকে ঘোষণা করায় আমরা মাদারীপুরের কালকিনিতে আনন্দ মিছিল করি। সেই মিছিলে বাধা দেয় অপর আওয়ামী লীগের এক অংশ। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকরী আহত হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকা এমপি বলেন,’ আমার সমর্থক সালাম সরদারের উপর প্রতিপক্ষের লোকজন হামলা করে এরপরে উত্তেজনা সৃষ্টি হয়।

এব্যাপারে আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিস্তারিত পরে জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!