1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল বন্ধ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ১১.৩৬ এএম
  • ১৪১৭ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুরঃ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। নাব্যতা সংকটের কারনে সোমবার দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবারও ফেরি চলার সম্ভবনা নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, সোমবার সকাল থেকে কেটাইপ ও ছোট ৪/৫ টি ফেরি চলাচল করে। দুপুরের দিকে কেটাইপ ফেরি কিশোরী ডুবোচরে কিছু সময়ের জন্য আটকে যায়। এরপর থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। চ্যানেলে নাব্যতা সংকট প্রকট আকার ধারন করায় দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, ফেরি চলাচলের জন্য চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরির তলদেশ প্রায়শই ডুবোচরে ঠেকে যায়। এ কারনে রাতের পুরো সময়ই অনেকদিন ধরেই নিয়মিত ভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হতো। এছাড়া সীমিতভাবে কয়েকটি ফেরি দিনে চলতো। সোমবার থেকে আবারো ফেরি চলাচল অনিশ্চয়তার মধ্যে পরেছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন,’ সোমবার দুপুর থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। আজও চলবে কি না তার নিশ্চয়তা নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!