1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে তলা ফেটে লঞ্চ বিকল।১২০ যাত্রী উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৪.০২ পিএম
  • ১৫৩২ জন সংবাদটি পড়েছেন।

কাঠাঁলবাড়ি  ব্যুরোঃ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীর মুন্সীগঞ্জের চায়না চ্যানেলে ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে এমভি শাহ পরান নামের একটি লঞ্চের তলা ফেটে বিকল হয়ে পরে।পরে বিআইডব্লিটিসি ও বিআইডব্লিটিএর তৎপরতায় কাঁঠালবাড়ী ঘাট থেকে অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।

রবিবার(১১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

বিআইডব্লিটিএর কাঠাঁলবাড়ি ঘাট সুত্রে জানা যায়, শরিয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে ১শত ২০ জন যাত্রী নিয়ে লঞ্চটি শিমুলিয়া যাচ্ছিল। লঞ্চটি পদ্মানদীর চায়না চ্যানেলের কাছে এলে নদী খনন কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে পানি উঠতে থাকে। এসময় পানি উঠে ডোবার উপক্রম হয় লঞ্চটি। খবর পেয়ে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিটিসি যৌথ প্রচেষ্টায় অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করে শিমুলিয়া পৌছে দেয়।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,’দূর্ঘটনার খবর শোনার সাথেই অন্য লঞ্চ দিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে নিরাপদে পৌছে দেয়া হয়েছে।তবে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!