1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মক্কার সফল ব্যবসায়ী আব্দুল হাকিম।

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২০, ৪.৫৮ এএম
  • ২২৮৬ জন সংবাদটি পড়েছেন।

এস এইচ হেমায়েত,সৌদি আরব ব্যুরোঃ

মহামারি করোনা ভাইরাসের কারনে দেশের অধিকাংশ কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে অনেকে মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় ত্রান নিয়ে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মাতার গ্রুপ অব হোটেল মক্কার চেয়ারম্যান আব্দুল হাকিম।

তিনি, প্রথম ধাপে প্রায় ৮০০ শত পরিবারকে নগদ অর্থ দিয়ে সাহায্য করেন। তারপরের ধাপে তিনি ৬০০ শত করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। এছাড়াও মক্কায় কর্মহীন হয়ে পড়া ১০০ প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।

বিতরনকৃত ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল। উল্লেখ্য, চট্টগ্রাম শহরের ফিরিঙ্গি বাজারের মরহুম আব্দুল জব্বারের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় আব্দুল হাকিম। মরভূমির দেশ সৌদি আরবে যাবার পর, ১৯৯০ সালে হোটেল ব্যবসা শুরু করার পর পিছনে ফিরে থাকাতে হয়নি সফল ব্যবসায়ী আব্দুল হাকিমকে। বর্তমানে তিনি মাতার গ্রুপ অব হোটেল মক্কার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্বব্যাপী মহামারির মাঝেও প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারিদের নিয়মিত বেতন পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন আব্দুল হাকিম। বর্তমানে ৪ ছেলেমেয়ে ও স্ত্রীসহ পবিত্র মক্কা নগরীতে বসবাস করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!