1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনা আক্রান্ত ৮৩ ভাগ রোগী ঢাকা বিভাগের

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২০, ৯.৪৯ পিএম
  • ১১১৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

দেশে করোনাভাইরাস সংক্রমণে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগের। যা আক্রান্ত রোগীর সংখ্যার ৮৩.০৭ ভাগ।

শনিবার (২ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি আরও জানান, এছাড়া আক্রান্তদের মধ্যে ৪.৬ চট্টগ্রাম বিভাগের, ১.৫৭ ভাগ সিলেট বিভাগের, ১.৪০ ভাগ রংপুর বিভাগের, ২.২০ ভাগ খুলনা বিভাগের, ৩.৭১ ভাগ ময়মনসিংহ বিভাগের, ১.৬৯ ভাগ বরিশাল বিভাগের এবং ১.৫৩ ভাগ রাজশাহী বিভাগের।

ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৯০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ১৭৫ জনের প্রাণহানি হলো। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭৭ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ১৯৩টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭ জনের। এ পর্যন্ত দেশে করোনা শনাক্তকরণে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬ টি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!