1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনা:শিবচরে ৪ জনসহ মাদারীপুরে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২৩, মোট শনাক্ত ২৯৩

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২০, ৪.১২ পিএম
  • ১৬৪৬ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কম

মাদারীপুরের গত ২৪ ঘন্টায় (১২ জুন) নতুন করে আরও ২৩ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১২ জন, রাজৈর ৭ এবং শিবচর ৪ জন। সদর উপজেলার ১২ জনের মধ্যে একজন পূর্বেই মৃত্যুবরণ করেছেন এবং নতুন শনাক্ত ১১ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা হলো ২৯৩ জন।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, মাদারীপুরের গত ২৪ ঘন্টায় (১২ জুন) নতুন করে আরও ২৩ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১২, রাজৈর ৭ এবং শিবচর ৪ জন। সদর উপজেলার ১২ জনের মধ্যে একজন পূর্বেই মৃত্যুবরণ করেছেন এবং নতুন শনাক্ত ১১ জন। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা হলো ২৯৩ জন

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মাদারীপুরের সুস্থ হয়েছেন ১০৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৬২ জন। মৃত্যুবরণ করেছেন ৪ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে শিবচরে ৪ জন আক্রান্তের মধ্য একজন নার্স, যার বয়স ৫৫ বছর, সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।একজনের বয়স ৪২ বছর, তার বাড়ি মৃজারচর (বাশকান্দি) এলাকায়। এ ছাড়া ৩০ বছর বয়সী এক পুলিশ সদস্য, সে শেখপুর পুলিশ ফাড়িতে কর্মরত অন্যদিকে শিবচরে বসবাসকারী ২৬ বছর বয়সী এক গৃহবধূ যার বাড়ি ভাঙ্গার মালিগ্রামে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এ পর্যন্ত (১২ জুন) মোট ৩৭৫৫ জনের নমুনা পরীার জন্য প্রেরণ করা হয়েছে এবং ৩২১৩ জনের রিপোর্ট পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ২৯৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ৯৬ জন, শিবচর উপজেলায় ৪৭ জন, রাজৈর উপজেলায় ৯০ জন এবং কালকিনি উপজেলায় ৬০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!