1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

করোনার ঝুঁকি এড়াতে ৪ জন বন্দীকে মুক্তি দিলো মাদারীপুর জেলা কারাগার

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২০, ৫.৪৫ পিএম
  • ২৪০৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

মাদারীপুর কারাগার থেকে করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে ৪জন বন্দীকে মুক্তি দিয়েছে কারা অধিদপ্তর।

সোমবার (৪ মে) দুপুরে কারা অধিদপ্তর থেকে ৪জনের মুক্তির আদেশ আসলে তাদের মুক্তি দেয়া হয়।

মুক্তি প্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম পিতা ফিরোজ মাহমুদ,মোঃ আবুল কালাম পিতা হোসেন সরদার,মোঃ ফারুক মোল্লা পিতা খালেক মোল্লা,ইমারত তালুকদার পিতা কমদ আলী তালুকদার তারা উভয়ই মাদারীপুর জেলার বাসিন্দা এবং মাদক মামলায় সাজা প্রাপ্ত হয়ে তাদেও সাজার অধিক সময় সাজা খেটে ফেলেছেন।

উল্লেখ্য করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নেয়া হাজতি ও সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার প্রস্তাবনার অংশ হিসেবে মাদরীপুর থেকে এ ৪ জনকে মুক্তি দেওয়া হলো। সম্প্রতি মাদারীপুর কারাদপ্তর থেকে কারাঅধিদপ্তরে কারা মুক্তির জন্য পাঠানো প্রস্তাবের মধ্যে অপেক্ষাকৃত লঘু অপরাধে ৪৯ জন, বিভিন্ন বিচারাধীন মামলার আসামী (হাজতি) ২০ জন, লাইফ সাজাপ্রাপ্ত বন্দী ৫জন,সব মিলিয়ে ৭৪ জন। কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসজনিত কারণে ৭৪ জনের নামের তালিকা কারা অধিদপ্তরের পাঠানো হয়েছে।

এদিকে জেলা কারাগারে ৩৫০ জন ধারণ ক্ষমতার বিপরীতে ৪৮৬ জন কয়েদি রয়েছে। তাদের দেখভাল করার জন্য কারারক্ষি ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন ৮৫ জন।

উল্লেখ্য করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নেয়া হাজতি ও সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার প্রস্তাবনার অংশ হিসেবে মাদরীপুর থেকে এ তালিকা পাঠানো হয়ে ছিল।

মাদারীপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার শংকর জানান, কারাঅধিদপ্তর থেকে মুক্তি প্রাপ্ত ৪জনের নামেে আদেশ আমাদের কাছে আসলে তাদের মুক্তি প্রদান করা হয় এবং পরবর্তীতে আবার যাদের মুক্তির আদেশ আসবে তাদের মুক্তি দেওয়া

হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!