1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

“করোনাযুদ্ধে আওয়ামীলীগ নেতাকর্মীরা দিয়েছে জীবন আর বিএনপি দিয়েছে শুধু বক্তৃতা” ——- চিফ হুইপ নূর ই আলম চৌধুরী

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৮.০১ পিএম
  • ১৭৮৭ জন সংবাদটি পড়েছেন।

আবু সালেহ রওসাদ ও সিহাবউদ্দিন, শিবচরনিউজ২৪

করোনাকালীন যুদ্ধে আওয়ামীলীগ নেতাকর্মীরা দিয়েছে প্রাণ আর বিএনপি দিয়েছে শুধু বক্তৃতা’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি।

শুক্রবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় চিফ হুইপ বলেন,’ করোনায় অনেক চিকিৎসক, পুলিশ, সরকারী কর্মকর্তা, সাংবাদিক জীবনের ঝুঁকি ও দায়িত্ব নিয়ে কাজ করেছেন। এদের মধ্যে অনেকে মারাও গেছেন। কিন্তু মৃত্যুর হিসেবে কোন অংশেই আওয়ামীলীগের নেতাকর্মীর সংখ্যা কম না। ইতোমধ্যে আমরা সংসদ সদস্য, অনেক জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগসহ দেশের অনেক আওয়ামীলীলীগ নেতাকর্মীকে হারিয়েছি। এই করোনা যুদ্ধে শেখ হাসিনার নির্দেশে আমাদের দলের অনেক নেতাকর্মী ত্যাগ স্বীকার করে জীবন দিয়েছেন। আর বিএনপিসহ অন্য দলের কেউ মাঠে আসেনি। তারা শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোথাও তাদের দেখা যায়নি।’

শিবচরে নদী ভাঙন প্রসঙ্গে চিফ হুইপ বলেন,’
চলতি বছর আমাদের যে স্কুলগুলো ভেঙ্গেছে আগামী এক মাসের মধ্যে সে স্কুলগুলো চালু করার ব্যবস্থা করবো। বিষয়টি নিয়ে মাননীয় প্রধারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেছি। তাতে প্রধানমন্ত্রীও সম্মতি দিয়েছেন। এখন থকে চরগুলোতে নতুন আঙ্গিকে স্থাপনা নির্মান করা হবে যাতে সেগুলো অন্যত্র সরিয়ে নিতে পারি।’

শুক্রবার দুপুরে পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মনোনয়ন করা হয়। সভায় সাবেক পৌরমেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মোল্লাকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিমসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!