1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

করোনাঃ শিবচরে ৫ জনসহ মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২৬

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৩.৫৭ পিএম
  • ১৯৩৪ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক,শিবচরনিউজ২৪.কমঃ

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৬ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ১১ জন, কালকিনি ৮ জন, রাজৈর ২ জন এবং শিবচর ৫ জন। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৪৯ জন।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৬ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ১১ জন, কালকিনি ৮ জন, রাজৈর ২ জন এবং শিবচর ৫ জন। ফলে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা হলো ১৪৯ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে আনার প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করোনা ভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিদের ঠিকানা মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর, চরকুলপদ্দি, দুধখালী, মিঠারপুর, দূর্গাবর্দ্দী ও বোয়ালিয়া এলাকায়।

কালকিনি উপজেলার শনাক্তরা হচ্ছেন সাহেবরামপুর ২, লক্ষ্মীপুর ২, মজিদবাড়ি ১ ও কালকিনি পৌর এলাকা ৩ জন হচ্ছে পাঙ্গাশিয়া ও পল্লী বিদ্যুৎ অফিস।

শিবচর উপজেলায় নতুন শনাক্ত হওয়াদের ২ জন শিবচর থানায় কর্মরত যাদের বয়স ২৫ ও ২২ এছাড়া চরজানাজাত ১ জন যার বয়স ৫০, চরশ্যামাইল এলাকায় ১ জন যার বয়স ৪৫ ও কুতুবপুরের ১ জন তার বয়স ৪০।

এছাড়া রাজৈর উপজেলার আমগ্রামে দুইজন নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, জেলায় এ পর্যন্ত (১ জুন) মোট ২৭১৬ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ২১২৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ জন।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৪৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, শিবচর উপজেলায় ৩৪ জন, রাজৈর উপজেলায় ৫২ জন এবং কালকিনি উপজেলায় ২৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!