1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনাঃ শিবচরে ২ জনসহ গত ২৪ ঘন্টায় মাদারীপুরে ২৩ জন শনাক্ত

  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২০, ৭.০২ পিএম
  • ১৫৫৫ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, মাদারীপুরঃ

মাদারীপুরে ২১জন নতুন করে করোনা ২৩ ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর ফলে গত ২৪ ঘন্টায় মোট ২৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। ফলে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১২৩ জন।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় প্রথম দফায় ৭৭টি নমুনা পরীক্ষার ফলাফল আসে এবং সেখানে নতুন করে দুইজন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরপর কিছুক্ষণ পূর্বে দ্বিতীয় দফায় আরও ১৬৭টি রিপোর্ট আমাদের কাছে পৌঁছে এবং সেখানে নতুন করে আরও ২১জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এর ফলে গত ২৪ ঘন্টায় জেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ২৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ২ জন, কালকিনি উপজেলায় ৪ জন, রাজৈর উপজেলায় ১৫ জন এবং শিবচর উপজেলায় ২ জন। জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১২৩ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে আনা প্রক্রিয়াধীন রয়েছে।

শিবচর উপজেলা কন্ট্রোল রুম থেকে জানা যায় আক্রান্ত হওয়া একজন একটি ইউনিয়ন পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।তার বয়স ৩৩ বছর।এছাড়া ৬০ বছর বয়সী একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৫ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন। জেলায় গত ২৪ ঘন্টায় এখন মোট ২৪৪টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এ পর্যন্ত (৩১ মে) মোট ২৪১২ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ২১২৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১২৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৭ জন, শিবচর উপজেলায় ২৯ জন, রাজৈর উপজেলায় ৫০ জন এবং কালকিনি উপজেলায় ১৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!