1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

এশিয়ার বৃহৎ শেখ হাসিনা স্পোর্টস সিটি নির্মান হবে আড়িয়াল খাঁ নদের পাড়ে: যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৯.০২ পিএম
  • ১১৯২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধিঃ

যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন
মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদেরপাড়ে
এবং ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুরে ৩ হাজার একর জমিতে এশিয়ার সর্ববৃহৎ শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মান হবে।

মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচরের প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এসব তথ্য জানান তিনি।

এসময় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী বলেন, আড়িয়াল খাঁ নদ সংলগ্ন এলাকায় শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মানের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে যাছাই-বাছাই শেষ হয়েছে। এখন পানি সম্পদ মন্ত্রনালয়ের পক্ষ থেকে এখানে সমীক্ষা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পেলে, কোথায় কোন কোন স্থাপনা নির্মাণ করা হবে হবে তা নির্ধারন করা হবে। এ প্রকল্পটি শুধু দক্ষিন এশিয়াতেই নয় এশিয়ার মধ্যে একটি আইকনিক স্থাপনা হবে। এখানে অলিম্পিক ইভেন্ট, সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসসহ বড় বড় ইভেন্ট আয়োজনের জন্য যা যা প্রয়োজন সবই থাকবে।
যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আরো বলেন, এখানে মাঠ , জিমনেশিয়াম, গলফ, আবাসন ব্যবস্থাসহ সকল কিছু এখানে থাকবে। ক্রিকেট ও ফুটবলের শুধু মাঠই নয় প্রাকটিস মাঠও আলাদা থাকবে। সকল ধরনের খেলার ইনডোর প্রাকটিস মাঠ এখানে থাকবে। এখানে বিশ্বমানের শেখ হাসিনা স্পোর্টস সিটি গড়ে তোলা হবে।

এ সময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ মেজবাহউদ্দিন, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র চন্দ, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিমসহ অনেকেই উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!