1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

এদেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই -চিফ হুইপ

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৭.৩৩ পিএম
  • ৬৯৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

‘বাংলাদেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

শুক্রবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা কৃষি,মৎস ও প্রাণী সম্পদ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন,’ যারা রাজনীতি নিয়ে কথা বলে তাদেরকে আমাদের জানা আছে। তাদের ক্ষমতাও আমরা দেখেছি। ৮৬’র নির্বাচন দেখেছি, ১৫ ফেব্রুয়ারির নির্বাচনও আমরা দেখেছি। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউই নাই।’

প্রাণী সম্পদের বিষয়ে চিফ হুইপ বলেন,’আমরা দ্রুত ঢাকার সাথে বাজার তৈরি করবো। অল্প সময়ের মধ্যে আমরা মালামাল পরিবহন করতে পারবো। কৃষিতে শিবচরে ভালো উৎপাদন হয় পিঁয়াজ এবং পাট। এ দুটোই দামী ফসল। কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রায় ৪ শ’র উপর দুগ্ধ খামার হয়ে গেছে। তাছাড়া ইলিশের বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। এ সম্পদ রক্ষায় কঠোর ভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন,’এ বছরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ন। করোনাকালীন সময় আমরা পার করেছে। বিনামূল্যে ভ্যাকসিনের জন্য আমাদের ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। যুদ্ধ এখনো চলমান রয়েছে। ডলারের দাম বেড়ে যাচ্ছে। আগামী দিনে পৃথিবীতে কি হবে তা কেউ বলতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশেই জীবনযাত্রার অনেক কিছুই নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেই তুলনায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভালো অাছি।

শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খানসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!