1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

ইলিশ শিকার বন্ধের ২২ দিনে শিবচরে ২৮৭ জেলের কারাদন্ড

  • প্রকাশিত : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ১০.২৪ পিএম
  • ৫৪৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে মা ইলিশ সংরক্ষনে ইলিশ শিকার বন্ধের ২২ দিনে পদ্মানদী থেকে আটককৃত জেলেদের মধ্যে ২শত ৮৭ জনকে এক বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় জরিমানা আদায় করা হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৫ শত টাকা।

নিষেধাজ্ঞা শেষে গত সোমবার(২৫ অক্টোবর) রাত ১২ টার পরে স্বাভাবিক ভাবে ইলিশ ধরতে পদ্মায় নামে জেলেরা।

উপজেলার জেষ্ঠ মৎস্য অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ইলিশ শিকার বন্ধে শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে গত ২২ দিন প্রায় ২৪ ঘন্টাই অভিযান চালায় প্রশাসন। ২২ দিনে মোট ৫৬ টি অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ৩৪ টি এবং মামলা দায়ের করা হয় ৮৮ টি। এসময় ৩ দিন থেকে ১ বছর পর্যন্ত সাজা দেয়া হয় ২৮৭ জনকে। অভিযানের সময় কারেন্ট জাল ধ্বংস করা হয় ১৮.২২৯ লক্ষ মিটার। যার মূল্য ৩ কোটি ৭৯ লক্ষ ২৪ হাজার টাকা।এছাড়াও ইলিশ জব্দ করা হয় ৪০৬ কেজি, যা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। অভিযানের সময় পদ্মানদীর চরাঞ্চলে ইলিশ বিক্রির অবৈধ ১৫০ টি অস্থায়ী স্থাপনা এবং গোপনে ধরা ইলিশ রাখার তিনটি আস্তানা উচ্ছেদ করে প্রশাসন। জব্দ করা হয় ৬ টি মাছ ধরার ট্রলার।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, নিয়মিত অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মৎস দপ্তর, উপজেলা পরিষদ,জেলা পুলিশ, র‍্যাব ৮, শিবচর থানা পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড ও গ্রাম পুলিশ সদস্যরা বিভিন্ন সময়ে অংশ নিয়েছেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান জানান,’আমরা মা ইলিশ রক্ষায় পদ্মানদীতে সর্বাত্মক ভাবে অভিযান পরিচালনা করেছি। জেলেদের নিষিদ্ধ সময়ে মাছ ধরতে বারণ করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছি। এর পরও কিছু অসাধু জেলেরা পদ্মায় মাছ শিকারে বের হয়েছিল তাদের আইনের আওতায় আনা হয়েছে।’

মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন বলেন,”ইলিশ ধরা বন্ধের পর থেকেই আমাদের প্রশাসন কঠোর ছিলো।যারা সরকারের আদেশ অমান্য করেছে তাদের আমরা আইনের আওতায় এনেছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!