1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

ইতালী যাবার পথে ভুমধ্যসাগরে মাদারীপুরের এক তরুনের মৃত্যু, আহত ৬জন

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ৬.৫৩ পিএম
  • ৯৭২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

অবৈধভাবে সাগর পাড়ি গিয়ে ইতালী যাওয়ার পথে মাদারীপুর জেলার জয় তালুকদার (২২) নামে এক তরুনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) রাতে জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় তার পরিবার।ঝড়ো বাতাসে তিউনিউসিয়ার ভুমধ্যসাগরে থাকা অবস্থায় প্রচন্ড ঠান্ডায় মারা যায় মাদারীপুরের তরুণ জয় তালুকদার।

নিহত জয় মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের প্রেমানন্দ (পলাশ)তালুকদারের ছেলে।

এ সময় গুরুতর অসুস্থ হয় একই এলাকার আরো ৬জন।এরা হলেন মিন্টু, প্রদীপ, টুটুল, তন্ময়, রিয়াজ ও সবুজ। তার এখনো হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইঞ্জিনচালিত নৌকায় ইতালীর উদ্দেশ্যে রওয়ানা হয় মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের জয়সহ একই গ্রামের বেশ কয়েকজন। তিউনিসিয়ার ভুমধ্যসাগরে গেলে প্রবল ঝড়ো বাতাসের পর টানা ৬ ঘন্টা বৃষ্টিপাতের কবলে পড়ে তারা। এ সময় নৌকার চালক দিক হারিয়ে ফেলে। পরে ইতালীর পুলিশকে খবর দিলে তারা এসে সবাইকে উদ্ধার করে।এ সময় অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এর আগেই প্রচন্ড ঠান্ডায় মারা যায় জয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বড়াইলবাড়ী গ্রামের সোনমিয়া খানের ছেলে জামাল খান এলাকার যুবকদের ইতালী নেয়ার প্রলোভন দেখিয়ে প্রত্যেক পরিবারের কাছ থেকে নেয় ৭ লাখ টাকা করে। এই ঘটনার পর অভিযুক্ত দালাল জামাল খানের বাড়িতে গিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে জামাল মানবপাচারের সাথে জড়িত রয়েছে বলেও এলাকায় বেশ গুঞ্জনও রয়েছে।

নিহত জয়ের বাবা প্রেমানন্দ (পলাশ) তালুকদার বলেন, ‘ধার- দেনা করে সাত লাখ টাকা দিয়েছি জামালকে। আমার ছেলে মারা গেলো অথচ জামাল একটু খোঁজও নিলো না।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, ‘পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!