1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

আলোচিত দাদন হত্যাঃ হত্যাকারীদের ফাঁসির দাবীতে শিবচরে মানববন্ধন।

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ১২.১৪ পিএম
  • ৮৬৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আনিসুর রহমান জানান, দাদন চোকদারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় থানায় মামলা হয়। হত্যাকান্ডে জড়িতের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিক মাঠে কাজ করছে। খুব শীঘ্রই আসামীরা গ্রেফতার হবে

আলোচিত দাদন চোকদার হত্যার ঘটনায় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানিয়ে মাদারীপুরের শিবচর মানববন্ধন করেছে স্বজন ও বিক্ষুব্দ জনতা। এতে প্রায় ৫শতাধিক নারী-পুরুষসহ নিহতের স্বজনরা অংশগ্রহণ করেন।

শুক্রবার সকাল ১০টার দিকে শিবচর প্রেস ক্লাবের সামনে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়।

এসময় মানববন্ধনকারীরা নিহত দাদন চোকদারকে নৃশংসভাবে কুপি দেহ থেকে পা বিচ্ছিন করে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে নির্মমভাবে হত্যায় জড়িত আসামীদের ফাসির দাবী জানান। এজাহার নামীয় আসামী সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখ, মিরাজ শেখ, রাকিব শেখ, মহসিন মুন্সীসহ ১৫/২০জনের সন্ত্রাসীদল এখনও পলাতক রয়েছে। পলাতকদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ ফাঁসির দাবী জানিয়েছে মানববন্ধনে অংশগ্রহনকারী স্বজনরা।

নিহতের স্ত্রী রুবি বেগম বলেন,”সেদিন দুপুরে শিবচর বাজার থেকে বাড়ি আসার পথে আমার স্বামীকে ওরা আটকিয়ে কুপিয়ে মেরে ফেলে।এছাড়াও তার বাম পাটি কেটে নিয়ে যায়।সেই পা এখনো উদ্ধার হয়নি।এছাড়াও কোন আসামি এখনো গ্রেফতার হয়নি।আমি এ হত্যা কান্ডের বিচার চাই”

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আনিসুর রহমান জানান, দাদন চোকদারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় থানায় মামলা হয়। হত্যাকান্ডে জড়িতের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিক মাঠে কাজ করছে। খুব শীঘ্রই আসামীরা গ্রেফতার হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ নভেম্বর) শিবচর পৌরসভাধীন পূর্ব শ্যামাইল গ্রামে পূর্বশত্রæতার জেরে দাদন চোকদার নামে একজনকে কুপিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন করা হয়। পরে মাথা, বুকসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে কুপিয়ে গুরুতর আহত করা হয়।পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে নেয়ার পথেই দাদন চোকদার মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!