1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

আধিপত্য বিস্তারের জেরে ৫ জনকে কুপিয়ে যখম

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১০.৫০ পিএম
  • ৮৫৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষ। এসময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর চালানো হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, উপজেলার খাতিয়াল এলাকার আলেক শেখের ছেলে নাসির শেখ (৪০), মনাই জমাদ্দারের ছেলে বাবুল জমাদ্দার (৪২), আব্দুল গণি খানের ছেলে কুদ্দুস খান (৪০) ও জাকির মাতুব্বরের ছেলে জুবায়ের (৩৫)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার গিয়াসউদ্দিন হাওলাদার ও শাহ-আলম মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। রাতে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে আসার পথে শাহ-আলম মাতুব্বরের সমর্থকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় গিয়াসউদ্দিন হাওলাদারের সমর্থকরা।এতে ৫ জন আহত হয়। পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর চালানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুবায়েত ইবনে হাবীব বলেন, রাতে আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তাদের মধ্য ৩ জনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমাদের পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে।এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে দোষীদের আইনের আওতায় আনবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!