1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

আত্মীয়কে ঈদের কাপড় দিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৫.২৯ পিএম
  • ৫৫৪ জন সংবাদটি পড়েছেন।

রাজৈর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে রোমান মিনা (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ মে) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান উপজেলার তাতিকান্দা গ্রামের নান্নু মিনার ছেলে।বর্তমানে তারা উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামে বসবাস করছেন।সে টেকেরহাট পপুলার হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে ঈদের নামাজ পড়ে দিকে নিজ মায়ের নানিকে কাপড় দিতে গ্রামের বাড়ি যায় রোমান ও তার বন্ধু নাসিম। পরে মোটরসাইকেল যোগে ফেরার পথে বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রোমান গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত্যু ঘোষণা করেন।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির টিএসআই রুহুল আমিন জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। এজন্য ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের দিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!