1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

অন্যায় ও দুর্নীতিমুক্ত মাদারীপুর গড়ার ঘোষণা দিলেন জেলা প্রশাসক

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৭.০৫ পিএম
  • ৬১০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের নবাগত জেলা প্রশাসকের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খানের
সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর বেলা সাড়ে ১১ টা থেকে দেড় টা পর্যন্ত জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলার সার্বিক বিষয়ের উপর দীর্ঘ সময় ধরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার ট্রাফিক ব্যবস্থা,বাল্যবিবাহ, চিকিৎসাসেবা ব্যবস্থা, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং প্রতিরোধ ব্যবস্থা এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান। এসময় সাংবাদিকদের উল্লেখিত বিভিন্ন বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

জেলা প্রশাসক বলেন,আমার অফিসের কর্মকর্তা-কর্মচারী কোন দুর্নীতির সাথে জড়িত হলে আমি দুদক ডেকে এনে তাদের প্রতি ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও জেলাকে দুর্নীতিমুক্ত মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত প্রকার অবৈধ কর্মকান্ড মুক্ত রাখব।সকল প্রকার অন্যায় এবং দুর্নীতি এজন্য জিরো টলারেন্স ঘোষণা করলাম।অন্যায় ও দুর্নীতিকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না, এবং তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদারীপুর জেলাতে অন্য এবং দুর্নীতিমুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মোঃ নজরুল ইসলাম, মাদারীপুর সদর ইউএনও মোঃ মাঈনউদ্দিন, সাংবাদিক সংগঠন মাদারীপুর প্রেসক্লাব,
মৈত্রী মিডিয়ার সাংবাদিক সংগঠন, সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যবৃন্দসহ জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!