1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

অতিরিক্ত যাত্রী বোঝাই,বাংলাবাজার ঘাটে দুইটি লঞ্চকে জরিমানা

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ২.১১ পিএম
  • ৮৩৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সরকারী বিধিনিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে বাংলাবাজার ঘাটে দুইটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বেলা ১১ টার দিকে এমভি সাগর পাড়ে ও এমএল দিপু-১ দুটি লঞ্চের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান।

জানা যায়, ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বাংলাবাজার-শিমুলীয়া নৌরুট হয়ে ঢাকা থেকে ঘরমুখো যাত্রীরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চে যাত্রীদের চাপও বৃদ্ধি পায়। এদিন দুপুরে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসানের নেতৃত্বে বাংলাবাজার ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রভ বহন করায় দুইটি লঞ্চকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পুলিশ, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান ঈদকে কেন্দ্র করে যাত্রী সেবা নিশ্চিতে ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসসহ পর্যাপ্ত আইন শৃংখলাবাহিনী নিয়োজিত রয়েছে। সরকারের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন করেছে। তাই লঞ্চগুলোকে আর্থিক জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ বাংলাবাজার ঘাট পরিদর্শক আক্তার হোসেন বলেন, অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলীয়া থেকে আসা দুইটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সকাল থেকেই যাত্রীদের চাপ রয়েছে। যাত্রী চাপ সামাল দিতে বাংলাবাজার ঘাট থেকে আমরা খালি লঞ্চ শিমুলিয়া ঘাটে পাঠাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!