1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শিবচরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৯.০১ পিএম
  • ১০৫১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টানানো ও মূল্যের চেয়ে অধিক দামে পন্য সামগ্রি বিক্রি করার জন্য এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে শিবচর থানা পুলিশের সহযোগিতায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এসব জরিমানা করেন।

এ বিষয়ে জান্নাতুল ফেরদাউস জানান,শেখপুর বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না রাখা ও অধিক দামে পন্য সামগ্রি বিক্রি করার জন্য বাজারের ব্যবসায়ী রুবেল উকিলকে ১০ হাজার,লিয়াকত হোসেনকে ৩ হাজার ও মাদবর স্টোরকে ১০ হাজার জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যে কোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান তার সঙ্গে ছিলেন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ফজলুল হকসহ থানা পুলিশের সদস্যরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!