1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে বিকাশের দোকানে আবারো ২ লাখ ৩০ হাজার টাকা চুরি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৮.৫৩ পিএম
  • ৯১১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে একটি বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে।এতে নগদ ২ লাখ ৩০হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র।

মঙ্গলবার সন্ধা সোয়া ৬ টার দিকে মাদবরেরচর ইউনিয়নের ভেইলী ব্রীজ বাজারে মোঃ শাহিন শেখের বিকাশের দোকানে এই চুরি হয়।

দোকান মালিক মোঃ শাহিন শেখ জানান, প্রতিদিনের মত মাগরিবের নামাজ পড়তে যাই। আজকে ৬.৮মিঃ এর সময় নামাজ পড়তে যাই এবং নামাজ শেষে ৬.১৫ মিনিটেই দোকানে চলে আসি। প্রতিদিনের মতো দোকানের শাটার খোলা ছিল। নামাজ থেকে ফিরে এসে ক্যাশ ড্রয়ারের দিকে তাকালেই দেখি দুইটি ক্যাশ ড্রয়ার ভাঙা। চোরের দল আমার দোকানের ড্রয়ার থেকে ২ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। আমি একজন ক্ষুদ্র দোকানদার। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে বলতে বলতেই তিনি কান্নায় ভেঙে পড়েন হয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘ ১৫ বছর ধরে এই বিকাশের দোকান করছেন গনি শেখের ছেলে মোঃ শাহিন শেখ। কখনো চুরির ঘটনা না ঘটলেও মাগরিবের নামাজের সময় এমন চুরির ঘটনায় আমরা আতঙ্কিত।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা প্রাথমিকভাবে শুনেছি।আমার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিতভাবে অভিযোগ করলে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!