1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখম,পঙ্গু হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৮ এএম
  • ১০৮৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দলিল উদ্দিন মাদবর (৫৫) নামে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের গ্রামে এঘটনা ঘটে।

আহত দলিল উদ্দিন মাদবর ওই গ্রামের রহম আলী মাতুব্বরের ছেলে। এ ঘটনায় আহতের ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে শনিবার রাতে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার সুত্রে জানা যায়, দুপুরে আবুল কালাম আজাদ ও তার ভাই দলিল উদ্দিন মাদবর শিবচর থেকে বাড়ি ফেরার পথে তাদের বাড়ি একটু দুরে ভ্যান থেকে নামেন।পরে পায়ে হেঁটে বাড়ি আসার পথে বাড়ীর সামনে পৌঁছামাত্র পূর্ব হইতে ওৎ পেতে থাকা পার্শ্ববর্তী বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের টুকু মাদবর ও তার ভাই আকমাল মাদবর, রাজা মিয়া মাদবরসহ ১০ থেকে ১১ জন লোক তাদের রামদা, ছেনদা,বাঁশের লাঠি, শাবল হাতে নিয়া রাস্তার উপর পাইয়া এলোপাথাড়ী ভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।এতে দলিল উদ্দিন মাদবর গুরুতর আহত হয়ে সেখানে পরে থাকেন।পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

আহতের ভাই আবুল কালাম আজাদ বলেন, তার আগে থেকে পরিকল্পনা অনুযায়ী আমার ভাইকে হত্যার উদ্দেশ্য মারপিট করে।পিটিয়ে, কুপিয়ে গুরুতর আহত করে।আমি এঘটনা তদন্ত করে দোষীদের বিচার দাবী করছি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন, এবিষয়ে থানায় একটি মামলা করেছে আহতের ভাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!